,

ঢাকায় পাকিস্তান দূতাবাস ঘেরাও

pak-1-550x364রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাস ঘেরাও করেছে ছাত্রলীগসহ বেস কিছু সংগঠন। সম্প্রতি দেশে ঘটে যাওয়া হত্যাকা-ের প্রতিবাদে তারা কর্মসূচি পালন করে।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সস্তান, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় গুলশান দুই নম্বর থেকে পাকিস্তান দূতাবাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
এই কর্মসূচি পালনের জন্য সকাল থেকে বিপুলসংখ্যক মানুষ গুলশান দুই নম্বর চত্বরে এসে সমবেত হন। একপর্যায়ে তারা চত্বর থেকে পাকিস্তান দূতাবাস অভিমুখী সড়কের দিকে যেতে চাইলে পুলিশ প্রতিবন্ধক বসিয়ে বাধা দেয়। গুলশান দুই নম্বরে বসতি টাওয়ারের সামনে দেয়া পুলিশের ওই ব্যারিকেডে ১০ থেকে ১৫ মিনিট অবস্থান নেন নেতা-কর্মীরা। সেখানে তারা অবস্থানকালীন সমাবেশে বক্তব্য দেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ এমপি, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সভাপতি ও সাবেক মন্ত্রী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোশতাক আহমেদ খান বলেন, ‘এটা একটা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। তবে যেহেতু এটা কূটনৈতিক এলাকা, এই এলাকায় মিছিল-সমাবেশ করে ভেতরে যাওয়া যায় না। তাই আমরা ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে