বাজেট নিয়ে বুধবার প্রতিক্রিয়া জানাবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক : ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট নিয়ে বুধবার অনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। গুলশানস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ উপলক্ষে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকেলে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। উল্লেখ্য, দশম জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে গত ১ জুন বুধবার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ২ জুন বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করেন। এটা ছিল বর্তমান সরকারের তৃতীয় বাজেট।











