,

ম্যালওয়ার ঝুঁকিতে এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়

Malariaআন্তর্জাতিক ডেস্ক : ইন্টারনেট ভাইরাসের সম্ভাব্য আক্রমণে এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে বলে জানিয়েছে মাইক্রোসফটের এশিয়া শাখা মাইক্রোসফট এশিয়া। মঙ্গলবার ২০১৬ সালের ম্যালওয়ার সংক্রমণ সূচকের কার্যক্রম শুরু করেছে তারা। ওই সূচকেই বাংলাদেশের এই অবস্থান উঠে আসে।

মাক্রোসফটের তালিকায় ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশের মধ্যে চারটিই এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবস্থিত। এগুলো হচ্ছে যথাক্রমে: পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং নেপাল। এই চারটি দেশই ৪০ শতাংশ বা তার বেশি ম্যালওয়ার সংক্রমণের ঝুঁকিতে আছে। বিশ্বের অন্যান্য দেশগুলোতে এই হার ২০.৮ শতাংশ।

সংক্রামক হিসেবে শীর্ষ তিনটি ম্যালওয়ারের একটি হচ্ছে গ্যামারু। এটা এমন একটি কম্পিউটার সংক্রমণকারী জীবাণু, যা ট্রোজানের মতো করে ছড়ায়। বাকি দুটি হচ্ছে, স্কিয়াহ এবং পিলস। এসব ম্যালওয়ার আপাত কোনো ক্ষতি না করলেও ব্যবহাকারীর ব্যক্তিগত তথ্য চুরি, আরো অন্যান্য ম্যালওয়ার ডাউনলোড এমনকি হ্যাকরকে কম্পিউটারে প্রবেশের সুবিধা দিতে ব্যবহৃত হতে পারে এগুলো।

মাইক্রোসফটের নিরাপত্তা প্রদানকারী সংস্থা ‘ম্যালওয়ার প্রোটেকশন সেন্টার’ এবং ‘মাক্রোসফট সিকিউরিটি ইন্টেলিজেন্স রিপোর্ট’র দেয়া তথ্যের ভিত্তিতে সূচকটি প্রকাশ করা হয়েছে।

মূলত এর আগে ইন্টারনেট নিরাপত্তা দল ‘উইনডোজ ডিফেন্ডার অ্যাডভান্সড থ্রেট হান্টিং’ জানায়, প্লাটিনাম নামের একটি ইন্টারনেট অপরাধীদের দল ২০০৯ সাল থেকে সরকারের বিভিন্ন সংস্থা, প্রতিরক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার টেলিযোগাযোগ সুবিধা প্রদানকারীদের টার্গেট করে তথ্য চুরির চেষ্টা করে আসছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে