,

রমজানে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির খবর সঠিক নয় : বাণিজ্যমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির খবর সঠিক নয় বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, পবিত্র রমজানে কিছু পণ্যের অতিরিক্ত চাহিদা দেখা দিলেও দেশীয় বাজারে পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির খবর সঠিক নয়।আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বার্তা সংস্থা বাসসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

191111tofayel_2

 

তোফায়েল আহমেদ বলেন, দেশীয় বাজারে পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে তা সঠিক নয়। ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন সময়ে সভা করা হয় এবং তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি অনুকূলে থাকবে বলে আশ্বস্ত করেছে।বাণিজ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের পাঁচ বছর এবং বর্তমান সরকারের সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যাদির বাজার পরিস্থিতি সর্বস্তরের আমদানিকারক, পরিবেশক ও ব্যবসায়ীদের সহযোগিতায় স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।

 

 

মন্ত্রী বলেন, মুক্তবাজার অর্থনীতিতে পণ্যের মূল্য বাজার দ্বারা নির্ধারিত হয় এবং তা চাহিদা ও সরবরাহের ওপর নির্ভরশীল। পবিত্র রমজান উপলক্ষে কিছু পণ্যের অতিরিক্ত চাহিদা দেখা দিলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে কিছু পণ্য আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট পণ্যের মূল্যের হ্রাসবৃদ্ধির কারণে দেশীয় বাজারে তার প্রভাব পড়ে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে