,

লঞ্চে ধর্ষণের পর গর্ভবতীকে হত্যা

 

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীবাহী লঞ্চ এমভি আব-এ-জমজম-১ এর স্টাফ কেবিন থেকে অন্তঃস্বত্ত্বা অজ্ঞাতনামা এক নারীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) বিকেল তিনটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

2016_06_07_17_58_35_ch1IC7IX25nSZ2SI3wZFPZ0moTtIMK_original

এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই লঞ্চের ম্যানেজারসহ ৫ জনকে আটক করেছে। আটকরা হলেন- লঞ্চের ম্যানেজার ইউনুস মিয়া (৩৫), কেরানী ফরহাদ হোসেন (২৭), কেবিনবয় রিয়াদ হোসেন (২৩), সুজন প্রামানিক (২৪) ও সোহাগ খান (৩০)।

লঞ্চের ম্যানেজর ইউনুছ মিয়া জানান, হাইমচর নীলকমল ঘাট থেকে সোমবার (৬ জুন) রাত ৮ টায় একজন পুরুষসহ এ নারী লঞ্চে উঠে ১১২নং কেবিন বুকিং করেন। ঢাকায় লঞ্চটি ভিড়ার পর কেবিন বয়দের অগোচরে পুরুষটি নেমে গেলেও এ নারী কেবিনেই থেকে যায়। ঢাকা থেকে লঞ্চটি চাঁদপুর আসার পর ওই কেবিনে নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। লঞ্চ চাঁদপুর ঘাটে পৌঁছার পর পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্যাহ অলি ও সেকেন্ড অফিসার মনির আহমেদ লাশটি উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসেন।

এসময় ওসি ওয়ালী উল্ল্যাহ ওলি জানান, অজ্ঞাতনামা নারী অন্তঃস্বত্ত্বা। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে