সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেফতারের ১০ মাস পর মুক্ত আইনজীবী শাকিলা

 

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতারের ১০ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা।মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়।শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনায় এক কোটি ৮ লাখ টাকা দেয়ার অভিযোগে ২০১৫ সালের ১৮ অগাস্ট রাতে ধানমন্ডি থেকে দুই আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনসহ বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলাকে গ্রেফতার করে র‌্যাব।

shakila-s20150819193108

 

এর মধ্যে লিটন সুপ্রিম কোর্টে ও মাহফুজ চৌধুরী বাপন ঢাকা জজ কোর্টে কর্মরত।পরে বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। শাকিলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানান, দুই মামলায় গত বছরের ২৮ নভেম্বর বিচারিক আদালতে শাকিলার জামিন নামঞ্জুর হয়। ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করা হলে পরদিন প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেয়। দুই মামলায় শাকিলা ফারজানাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় রুলে। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এর জবাব দিতে বলা হয়।

 

 

ওই রুলের ওপর চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি শুনানি শেষে আদালত ২২ ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য রাখেন। ধার্য দিনে শাকিলাকে জামিন দেন আদালত। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল করে।৫ জানুয়ারি আপিল বিভাগে লিভ টু আপিলের শুনানি হয়। ৬ জুন আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে শাকিলার জামিন বহালের আদেশ দেন।

 

সন্ত্রাস দমন আইনে হাটহাজারী থানার মামলায় আইনজীবী লিটন ও বাপন গত বছরের ১৪ ডিসেম্বর জামিন পান। এর আগে বাঁশখালী থানার মামলায়ও জামিন পান ওই দুই আইনজীবী। ১৫ ডিসেম্বর তারা জামিনে মুক্তি পান।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন