বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিন্দু পুরোহিতকে হত্যা দায় স্বীকার আইএসের

20601-isisamarনিউজ ডেস্ক : ঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙ্গা এলাকায় এক মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যার দায়িত্ব দাবি করেছে কথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস।আইএসের কথিত ‘সংবাদ সংস্থা’ আমাক এই খবর প্রচার করছে।

আইএস তাদের বিবৃতিতে বলেছে ঝিনাইদহ সদরে হিন্দু পুরোহিত হত্যার সঙ্গে তারা জড়িত।এর আগে গত ৫ই জুন নাটোরে খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যবসায়ী সুনীল গোমেজকে হত্যার দায় স্বীকার করে কথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (৭জুন) সকাল ৯টার পর করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে নলডাঙ্গা এলাকার সিদ্ধেশ্বরী মন্দিরে যাওয়ার সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতরে আক্রান্ত হন পুরোহিত অনন্ত গোপাল গাঙ্গুলি (৬৫)। মোটরসাইকেলে আসা তিন যুবক তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।