সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘বাজে কথা’ : ইসরায়েল

1465272172নিউজ ডেস্ক : বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততার যে ইঙ্গিত করেছেন, সেটি তীব্র ভাষায় উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের একজন মুখপাত্র।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘বাজে কথা’ হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাহসান। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ইসরায়েলের প্রতিক্রিয়া জানতে চাইলে নাহসান এ কথা বলেন।

মনে করেন, দেশে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের’ অংশ। স্বরাষ্ট্রমন্ত্রী এসব হত্যাকাণ্ডের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন।

তিনি মনে করেন এজন্য বিএনপি এবং জামায়াত-শিবির এর জন্য দায়ী। তাদের সাথে বিদেশী শক্তির যোগসাজশ রয়েছে বলে তিনি ইঙ্গিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন , “ইতোমধ্যে বাইরের একটি গোয়েন্দা সংস্থা এর সাথে যুক্ত হয়েছে। এগুলো নিয়ে নয়া প্রচেষ্টা শুরু করেছে।”

কোন্‌ দেশের গোয়েন্দা সংস্থাকে তারা সন্দেহ করছেন? বিবিসির এই প্রশ্নে মন্ত্রী প্রকাশিত খবরা-খবর উল্লেখ করে বলেন, ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থা দেশের বিরোধী নেতৃবৃন্দের সাথে কথা বলছে।

সম্প্রতি বিএনপি’র এক নেতা আসলাম চৌধুরীর সাথে ইসরায়েলের নাগরিক মেন্দি সাফাদির ‘বৈঠকের’ বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন , “এটা আপনারাও ভালো করে বলেছেন, ইসরায়েলি এক গোয়েন্দা সংস্থা আমাদের এক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলছে। এটা তো আপনারা শুনেছেন, দেখেছেন।”-বিবিসি

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন