,

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

trainনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় মঞ্জুর হোসেন (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শী আরেক মাছ ব্যবসায়ী সবুর উদ্দিন।

নিহত মঞ্জুর হোসেনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দির বাসিন্দা।

সবুর উদ্দিন জানান, মঞ্জুর ও তিনি ময়মনসিংহ থেকে মাছ নিয়ে সকাল ৭টার দিকে কারওয়ান বাজারে আসেন। কারওয়ান বাজারে রেললাইনের উপর তারা মাছ নামাচ্ছিলেন। হঠাৎ করে একটি ট্রেন এসে মঞ্জুরকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় মঞ্জুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ