রাজধানীতে মলম পার্টির ৮ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন স্থান থেকে মলম (অজ্ঞান) পার্টির সদস্য সন্দেহে ৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রজমান ও ঈদ উপলক্ষে রাজধানীতে অজ্ঞান পার্টির দৌরাত্ম বন্ধে বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে আটজনকে আটক করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আটক হওয়াদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি এবং রাজধানীর কোন কোন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে তা জানাননি ডিসি মাসুদুর রহমান।











