,

মীর কাসেমের মৃত্যু পরোয়ানা কারাগারে

 

নিজস্ব প্রতিবেদক : জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। সোমবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপিসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় এই পরোয়ানা।কারা কর্মকর্তারা জানিয়েছেন, মীর কাসেম আলী বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপিসহ মৃত্যু পরোয়ানাও ওই কারাগারে যাবে।

kashem-death-warrant_216712_130725

এই পরোয়ানা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছেও যাবে।

মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় পৌঁছানোর পর সোমবার সন্ধ্যায় মীর কাসেমের মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে সোমবার দুপুরে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেন, আসামিপক্ষ এই রায় পুনর্বিবেচনার আবেদন না করলে

ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করবে কারা কর্তৃপক্ষ।

অ্যাটর্নি জেনারেল বলেন, রায় ট্রাইব্যুনালে যাওয়ার পর মৃত্যু পরোয়ানা জারি হবে। পরে মীর কাসেমকে রায় পড়ে শোনানো হবে। রায় শুনে পুনর্বিবেচনার আবেদন করতে ১৫ দিনের সময় পাবেন তিনি। পুনর্বিবেচনার আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ