,

শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত খালেদা জিয়ার

1465200651নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার দুপুর ১২টার দিকে ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে দাওয়াত কার্ড পৌঁছে দেন বিএনপির চার সদস্যর একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের সভানেত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ কার্ড গ্রহণ করেছেন আওয়ামী লীগের উপকমিটির সদস্য মৃণাল কান্তি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন,বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন।

আগামী ১১ জুন রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ৪নং হলে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হবে। রাজনীতিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে