বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একই কায়দায় সাড়ে ৩ বছরে ৩৯ জন খুন

ac-550x327প্রায় একই কায়দায় সাড়ে তিন বছরে ৩৭টি ঘটনায় ৩৯ জন খুন হলেও কোনোটিরই রহস্য উদঘাটিত হয়নি। ফলে এ ধরণের টার্গেট কিলিং বন্ধ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে আতঙ্ক। যদিও পুলিশ কর্মকর্তারা বলছেন,বেশিরভাগ হত্যাকান্ডেরই রহস্য উদঘাটন করেছেন তারা।
চট্টগ্রামে রোববার ভোরে দূর্বৃত্তদের হামলায় নিহত হয় জঙ্গি দমনে বিশেষ পারদর্শিতার জন্য আলোচিত পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানম মিতু। এরআগে বিভিন্ন সময়ে প্রকাশক, ব্লগার,লেখক ও ভিন্ন মতাবলম্বীদের হত্যা করা হলেও পুলিশ কর্মকর্তার পরিবারের উপর হামলা এটাই প্রথম।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ নাগরিক সকলেরই অভিযোগ এসব ঘটনায় জড়িত প্রকৃত খুনীদের আটক করতে না পারায় বাড়ছে হত্যাকান্ড।
তবে সরকার পক্ষের দাবি এর মধ্যেই উদঘাটন করা গেছে বেশিরভাগ হত্যাকান্ডের ঘটনা, আটক করা হয়েছে জড়িতদের।
বাংলাদেশ পুলিশ অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী জানান, এসব ঘটনায় জড়িত সকলকে আটকে চলছে বিশেষ অভিযান।
পুলিশের হিসাব বলছে, গত সাড়ে তিন বছরে একই কায়দায় বিদেশি নাগরিক, ভিন্ন ধর্মালম্বী, ব্লগার-প্রকাশক সহ হত্যা করা হয় ৩৯জনকে। তবে এ বছরের প্রথম ছ মাসে এই ধরণের হত্যাকান্ড ঘটে ১৫টি।
সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি