,

রিভিউ করবেন মীর কাসেম আলী

kashem_115463আদালত প্রতিবেদক : মীর কাসেম আলীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যালোচনা করে রিভিউ আবেদন করা হবে। রিভিউয়ে মীর কাসেম আলী সুবিচার পাবেন বলে আশা করছি।

সোমবার যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায় প্রকাশের পর রিভিউয়ের বিষয়ে জানতে চাইলে ঢাকাটাইমসকে এ তথ্য জানান খন্দকার মাহবুব। দুপুরে আপিল বিভাগ থেকে ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করা হয়।

এর আগে ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

নিয়ম অনুযায়ী আজই রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে। আগামী ১৫ দিনের মধ্যে তাকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিই আবেদন করতে হবে। তবে এর আগে মানবতাবিরোধী অপরাধ মামলায় যতজনের রিভিউ আবেদন করা হয়েছিল সবগুলোই খারিজ হয়ে যায়।

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পর মীর কাসেম ছিলেন আলবদর বাহিনীর তৃতীয় প্রধান ব্যক্তি। তার যোগানো অর্থেই স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামী শক্ত ভিত্তি পায়।ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে