সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পেট্রলপাম্পের ভেতর ২ জনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়া উপজেলার একটি পেট্রলপাম্পের দুই কর্মকর্তা-কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

125124_177

নিহত ব্যক্তিরা হলেন ওই পেট্রলপাম্পের ব্যবস্থাপক বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের ওবায়দুল ইসলাম (৩০) ও কর্মচারী রঘুনাথপুর গ্রামের লিজন আহমেদ লিখন (২৪)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঘারপাড়ার চাড়াভিটা বাজারের আবদুল বারী ফিলিং স্টেশন নামে একটি পেট্রলপাম্পের ভেতরে রাতে ঘুমিয়ে ছিলেন পেট্রলপাম্পটির ব্যবস্থাপক ও কর্মচারীরা। আজ আজ সোমবার সকালে এলাকাবাসী ফিলিং স্টেশনের ভেতর দুটি লাশ পড়ে থাকতে দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে আজ সকাল সাড়ে ৭টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট