সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার শেষ হবে হজের নিবন্ধন 

 
নিজস্ব প্রতিবেদক : এবার বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। আগামী মঙ্গলবারের (৭ জুন) মধ্যেই তাদের নিবন্ধন করতে হবে।রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগামী ৭ জুনের (মঙ্গলবার) মধ্যে পবিত্র হজ পালনকারীদের নিবন্ধন শেষ করার জন্য বলা হয়েছে।

haj

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, প্রাক-নিবন্ধনের প্রথম ধাপ সম্পন্ন করে সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০ হাজার টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০ হাজার ৭৫২ টাকা ব্যাংকে জমা দিতে হবে। চলতি বছর হজযাত্রীর সংখ্যা এক লাখ ১ হাজার ৭৫৮ জন অতিক্রম করলে নিয়ম মতো তারা অপেক্ষমাণ তালিকায় থাকবেন ও পরবর্তী বছরে তারা হজে যাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১০ সেপ্টেম্বর সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।আনোয়ার হোসেন আরও বলেন, ১৮ বছরের নিচে যাদের বয়স ও যাদের জাতীয় পরিচয়পত্র নেই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ দিয়ে তারা প্রাক-নিবন্ধন করতে পারবেন।

এছাড়া প্রাক-নিবন্ধনে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এমআরপি পাসপোর্ট ও মোবাইল ফোন নম্বর বাধ্যতামূলক করা হয়েছে বলে তিনি জানান।
দেশের প্রতিটি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে, জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সি, ঢাকার আশকোনায় হজ অফিস পরিচালকের কার্যালয়ে প্রাক-নিবন্ধন করা যাবে। হজযাত্রী নিজে অথবা তার প্রতিনিধি নিবন্ধন করতে পারবেন।
এর আগে বেসরকারি পর্যায়ে হজ পালনের জন্য সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময় ৩০ মে থেকে বাড়িয়ে ৭ জুন করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা