বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেচের পাইপে লাশ সিরাজগঞ্জে 

 

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউপির ধামাইনগর বাজারের উত্তরপাশে সেচ পাম্পের জন্য স্থাপনকৃত পাইপের ভেতরে প্রায় ১৫ ফুট মাটির নিচে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যার আগে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। পুলিশ সন্ধ্যার পর থেকে লাশটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

1117

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস রাত আটটার দিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। উপর থেকে শুধু দেখা যাচ্ছে, তবে বয়স, পরিচয় কিছুই জানা সম্ভব হয়নি। উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরো জানান, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় উদ্ধার প্রক্রিয়া ব্যহত হচ্ছে। রাত বেশি হয়ে গেলে উদ্ধারকাজ স্থগিত করে সকালে ফের চেষ্টা চালানো হবে।