সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসপি পত্নী হত্যাকাণ্ড নিয়েও রাজনীতি!

SPনিউজ ডেস্ক : বাংলাদেশে কোন ধরণের হত্যাকাণ্ড বা বড় ধরনের কোন ঘটনা ঘটলেই এর মধ্যে ষড়যন্ত্রের খুঁজেন দেশের রাজনৈতিক নেতারা। আর এ নিয়ে নানান ধরনের রাজনৈতিক বক্তব্য দিতে থাকেন।

আজ রোববার ভোরে চট্টগ্রামে এসপি পত্নী মাহমুদা খানম মিতুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।এই হত্যাকাণ্ড নিয়েও রাজনৈকি বক্তব্য দিতে ভুলেন নি রাজনৈতিক নেতারা।

চট্টগ্রামে এসপির স্ত্রী সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার প্রতিক্রিয়ায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অস্বাভাবিক সরকারের কাছ থেকে স্বাভাবিক কোনো ঘটনা আশা করা যায় না। খুন, গুম চলছে কিন্তু সরকার বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

তিনি বলেন, সরকার স্বাভাবিক হলে এই ধরনের খুন, গুমের ঘটনা হতো অস্বাভাবিক। কিন্তু যেহেতু তারা অস্বাভাবিক সরকার তাই এই ধরনের খুনের ঘটনা স্বাভাবিক। এখন জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এগুলোকে কিভাবে মোকাবেলা করবেন।এই সরকারের সময়ে ছোট-বড়, তরুণ-বৃদ্ধ থেকে শুরু করে মায়ের গর্ভের শিশুও নিরাপদ নয়।

এদিকে চট্টগ্রামের পুলিশ সুপারের স্ত্রী হত্যার ঘটনার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, “এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সুপরিকল্পিত। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ও সরকারকে উৎখাত করতে যারা দীর্ঘদিন ধরে সহিংসতা চালাচ্ছে তাদের কর্মকাণ্ডের একটা অংশ বলে আমরা মনে করি। আমরা আশা করি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে তদন্ত করে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।
এর আগে যেসমস্ত গুপ্তহত্যা হয়েছে সেই সমস্ত হত্যাকারীদের তদন্তপূর্বক খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন যাতে ভবিষ্যতে এই ধরণের ঘটনা ঘটানোর সাহস কেউ না পান। ”

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের মন্ত্রী এমপি ও কর্মকর্তাদের তো বক্তব্য মুখস্থই রয়েছে। দেশে কোন বড় ধরনের হত্যাকাণ্ড ঘটলেই তাদের বক্তব্য হচ্ছে, এর সঙ্গে জঙ্গির সংশ্লিষ্টতা রয়েছে। বি/লা

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা