সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খ্রিস্টান দোকানি হত্যার দায় স্বীকার করলো ‘আইএস’

1465132956নিউজ ডেস্ক : নাটোরে খ্রিস্টান ধর্মাবলম্বী মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। একই বিবৃতিতে আইএস দাবি করেছে গত মাসে তারা বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার সঙ্গেও জড়িত ছিল।

আইএসের কথিত ‘সংবাদ সংস্থা’ আমাক এই খবর প্রচার জানিয়েছে। হত্যাকাণ্ডের পাঁচ ঘণ্টার কম সময়ের মধ্যে হত্যার দায় স্বীকার করার দাবি জানালো আইএস। সুনীল খ্রিস্টানপাড়ায় স্ত্রীকে নিয়ে থাকতেন। বাসার পাশেই তার দোকান। তার ভাই প্রশান্ত গোমেজ দিনাজপুরে একটি চার্চের ফাদার, যে জেলাটিতে সম্প্রতি এক খ্রিস্টান পাদ্রি আক্রান্ত হয়েছিলেন।

সকালে সুনীলের লাশ পাওয়ার পর বিকালে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে এই হত্যাকাণ্ডে আইএসের দায় স্বীকারের খবর আসে। আইএসের মুখপত্র হিসেবে পরিচিত আমাক সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে এই খবরে বলা হয়, বনপাড়ায় এক খ্রিস্টান এবং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে আইএসের যোদ্ধারা।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মং শৈ উ-কে গত ১৪ মে গলা কেটে হত্যা করা হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর আরও কয়েকটি হামলায় আইএসের নামে দায় স্বীকারের বার্তার খবর এলেও তা নাকচ করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশীয় জঙ্গিরা এগুলো ঘটিয়ে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর নাম দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা