,

খ্রিষ্টান মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

20151225081123নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মিশন পল্লিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে খ্রিষ্টান এক মুদি দোকানিকে। আজ রোববার সকাল আটটার দিকে এ হত্যাকাণ্ড হয়।

নিহত মুদি দোকানির নাম সুনীল গোমেজ (প্রায় ৬০)। বনপাড়ার মিশন পল্লিতেই তাঁর বাড়ি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সুনীল গোমেজের মুদির দোকান রয়েছে। সকালে বাড়ির সঙ্গে লাগোয়া ওই দোকানে তিনি বসে ছিলেন। কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। দোকানের টেবিলের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি মনিরুল ইসলাম আরও জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে।

গত বছরের মাঝামাঝি সময়ে দিনাজপুরে খ্রিষ্টান ধর্মযাজক পিয়েরো পিচম, হোমিও চিকিৎসক এবং ঈশ্বরদীতে খ্রিষ্টান যাজক লুক সরকারকে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই সময় বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে খ্রিষ্টান সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মযাজকসহ অন্তত ১২ জনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে