সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবচেয়ে ‘ভালো দেশ’ সুইডেন, বাংলাদেশ ১২১

Our_Bangladeshনিউজ ডেস্ক : সার্বিক বিচার-বিশ্লেষণে বিশ্বের সবেচেয়ে ‘ভালো দেশ’র মর্যাদা পেয়েছে সুইডেন। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১২১ নম্বরে। অপরদিকে ৭০ নম্বর অবস্থানে রয়েছে ভারত। ভারতের পরেই চীনের অবস্থান।

সম্প্রতি ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম আইবি টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

ভালো দেশের তালিকায় বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি সূচকে ১১৯তম, সংস্কৃতিতে ১৪৭, আন্তর্জাতিক নিরাপত্তায় ৫৯, জলবায়ুর পরিবর্তনে ১৩২, স্বাস্থ্যে ৯৪ ও সমতা বিবেচনায় ১২৩তম অবস্থানে রয়েছে।

এদিকে সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা, সহিংসতা ও আধিপত্যবাদ ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে এ সময় কী এমন সাফল্য সুইডেনকে ভালো দেশের শীর্ষে নিয়ে গেল?

জরিপ বলছে, বিশেষত অন্যান্য দেশের তুলনায় আর্থিকভাবে শক্তিশালী অবস্থানে আছে সুইডেন। এছাড়া দেশটি অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি মানবিক।

ছবিতে সুইডেনের পতাকা হাতে মায়ের কোলে হাস্যোজ্জ্বল শিশুদ্বয়

পাশাপাশি বিজ্ঞান, সংস্কৃতি, নিরাপত্তা ও শান্তি, জলবায়ুর পরিবর্তন, স্বাস্থ্য ও সমতা বজায়ের দিক থেকে মোট ১৬৩টি দেশকে তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে প্রথমসারির ১০টি দেশের শীর্ষে উঠে এসেছে সুইডেনের নাম।

তালিকানুযায়ী, ভালো দেশ হিসেবে দ্বিতীয় স্থানে আছে ডেনমার্ক, তৃতীয়তে নেদারল্যান্ড। এর পরই সেরা দশের ক্রমানুসারে রয়েছে ইউকে, জার্মানি, ফিনল্যান্ড, কানাডা, ফ্রান্স, অস্ট্রিয়া ও নিউজিল্যান্ড। আফ্রিকা মহাদেশের মধ্যে লিবিয়া বেশ সামনের অবস্থানেই রয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। সূত্র: ওয়েবসাইট

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা