,

জরুরি সংস্কারে লাগবে ১৫ দিন!

 

durvogনিজস্ব প্রতিবেদক : সড়কটি প্রতি মুহুর্তের জন্যেই ঝুঁকিপূর্ণ। যে কোন সময়ই ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। রাজধানীতে প্রবেশ পথের অন্যতম ব্যস্ত সড়ক যাত্রাবাড়ী-ডেমরা রাস্তার শুরুতেই সড়কের বিশাল গর্ত ও জলাবদ্ধতাই বলে দেয়, কতটা ভোগান্তি ও অনিরাপদে আছেন এখানকার প্রতিদিনের হাজারো যাত্রী। কিন্তু সিটি করপোরেশন বলছে এই সড়কটি ‘জরুরি সংস্কারে’ আরো ১৫ দিন সময় লাগবে! পূর্নাঙ্গ সংস্কারে লাগবে ২ থেকে ৩ মাস।

সড়কটির বেহাল দশা ও জননিরাপত্তার বিষয়ে কথা বলতে সিটি করপোরেশনের এই জোনে (সায়দাবাদ-যাত্রাবাড়ী) অঞ্চল-৫ এ যোগাযোগ করা হলো। জোনের প্রধান প্রকৌশলী ‘বোরহান উদ্দিন’ বলেন, “রাস্তাটির বিষয়ে করপোরেশন অবগত আছে। মন্ত্রণালয়ের ‘একনেক’ বৈঠকে বিষটি পাশ হয়েছে। এটি পরিপূর্ণ বাস্তবায়ন হতে আরো ২ থেকে ৩ মাস সময় লাগবে। তবে যে কোন দূর্ঘটনা এড়াতে ১৫ দিনের মধ্যে জরুরি ভিত্তিতে মোটামুটিভাবে চলাচলের উপযোগী করা হবে” বলেও জানান সিটি করপোরেশনের এই কর্মকর্তা।

এদিকে স্থানীয় ও যাত্রীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এই সড়কটিতে পানি জমে থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ঠিক ঠাক থাকলে রাস্তাটির এতটা বেহাল দশা হতো না। ইট সুরকী উঠে এখন এমন অবস্থা হয়েছে যে প্রতিদিনই গর্তে পড়ে উল্টে যায় রিক্সা, ভ্যান এবং ইঞ্জিনে পানি প্রবেশ করে বিকল হচ্ছে অনেক গাড়ী। এতে করে দীর্ঘ যানজট লেগেই থাকছে এই সড়কটিতে। এর প্রভাব পড়েছে আশপাশের অন্য সড়ক গুলোতেও!

অপরদিকে ‘ভোগান্তি ও ঝুঁকির বিষয়টি কোন ভাবেই ছোট করে দেখা হচ্ছে না’ বলে নগর কর্তৃপক্ষদের কাছ থেকে শুনা গেলেও কার্যত এর বিপরীত চিত্রই দেখা যায় সারেজমিন ঘুরে।

কিন্তু নাগরিক নিরাপত্তার প্রশ্নে সাধারণ মানুষের হতাশাই বেশি দেখা যায়। এমনই একজন ‘রাইসুল ইসলাম’। এই রাস্তায় প্রতিদিন চলাচল করেন তিনি। তিনি বলেন, ‘সরকার উন্নয়ন করছে, বাজেট বাড়াচ্ছে, কার জন্যে? তাহলে ২ মাসেও রাস্তাটির এই অবস্থা কেন? আমরা সাধারণ মানুষ বলে কি আমাদের নিরাপত্তার দরকার হয় না?’

করপোরেশন সূত্রে জানা যায়, এসব অসঙ্গতির মূলে রয়েছে, আমলাতান্ত্রিক জটিলতা ও অভ্যন্তরীণ সমন্বয়হীনতা। যার কারনেই সময় মত উন্নয়ন কাজ ব্যহত হয়। বাড়ে নাগরিক ভোগান্তি।

এদিকে দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের অন্যতম পথ এটি। সাথে প্রতিদিন নগরীর হাজারও গণপরিবহণ চলাচল করে এই এই রাস্তা দিয়ে। এটির বেহাল দশা এখন অপেক্ষমাণ দূর্ঘটনার আশুনী সঙ্কেত মনে করছেন এখানকার মানুষ। তাই সময় ক্ষেপণ না করে দ্রুত সংস্কারের দাবি উঠে এসছে সাধারণ মানুষের পক্ষ থেকে।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে