সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ঘরমুখোদের জন্য থাকবে ৪৫০টি বিশেষ বাস

kaderনিজস্ব প্রতিবেদক : ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের বিভিন্ন রুটে বিআরটিসির সাড়ে ৪শ বাস চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে আগে থেকেই যেসব বিআরটিসি বাস চলছে সেগুলোও চালু থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী।

শনিবার দুপুরে বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোতে শ্রমিক কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, আগে থেকেই দেশের বিভিন্ন রুটে বিআরটিসির ৫৫০টি বাস চালু আছে।

ঈদে ঘরমুখো মানুষেরা যাতে নির্বিঘ্নে যাত্রা করতে পারেন সেদিকে সবার নজর রাখতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

বিআরটিসি বাস চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, গাড়ির কোনো ইসি, ফ্যান কিংবা অন্য কোনো কিছু নষ্ট হলে সঙ্গে সঙ্গে তা ঠিক করার ব্যবস্থা নিবেন। এ ব্যাপারে কেউ কোনো গাফলতি করলে তাদের অভিযোগগুলো সরাসরি মন্ত্রণালয়ে চলে যাবে।

সেতুমন্ত্রী বলেন, বিআরটিসির গাড়ি পরিষ্কার দেখতে চাই। দাদার আমলের পর্দা সরিয়ে নতুন পর্দা লাগান। এ রকম শুভঙ্করের ফাঁকি দিলে চলবে না। বিআরটিসির বাস লিজ নিয়ে কোথায় থেকে কোথায় চলে আমি তার খোঁজ রাখছি।

এ সময় মন্ত্রী বলেন, গাড়িতে উঠে একজন যাত্রীও পেলাম না যে বাসের পক্ষে বলছে। গাড়িগুলো এতো নোংরা, এসি নষ্ট, পর্দা পুরাতন, ফ্যান ঠিক নেই। বোঝা যায় এখানে কমিটমেন্টের অভাব। এজন্য প্রতিষ্ঠানকে সৎ করতে হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা