সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত ২০

bograবগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ২০জন।

ঢাকা-বগুড়া মহাসড়কের ভোগা ব্রিজ নামক স্থানে শুক্রবার সকাল সাড়ে ৬টায় দিকে এ ঘটনা ঘটে। দিনাজপুরগামী রেখা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পরে আরও ৩ মারা যান।

আহতদের মধ্যে অন্তত ৭ জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। সকাল সাড়ে আটটার দিকে পুলিশ রাস্তা থেকে দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক সরিয়ে ফেললে আবার যান চলাচল শুরু হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা