সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০টি দেশে জেলে আটক ও অবৈধভাবে বসবাসকারী পাঁচ লাখ বাংলাদেশি বহিষ্কার আতঙ্কে

 
নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ৩০টি দেশে জেলে আটক অথবা অবৈধভাবে বসবাসকারী পাঁচ লাখ বাংলাদেশি বহিষ্কার আতঙ্কে রয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কয়েকটি সূত্র জানিয়েছে।সূত্র জানায়, যে সকল দেশে এসকল বাংলাদেশিরা রয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন-ইইউ ভুক্ত দেশ সমূহ।

image_32906_0_130139

ঢাকায় অনুষ্ঠিত সরকারের এক উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত হয়েছে ঐ সকল দেশে জেলে বন্দি ও অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের সম্পর্কে দূতাবাসগুলোর কাছে হালনাগাদ তথ্য চাওয়া হবে।

এরপরই বিদেশে দণ্ডপ্রাপ্ত ও বিচার প্রার্থী বাংলাদেশিদের ফিরিয়ে আনার কৌশল খুঁজে বের করা হবে বলে ঐ সভায় সিদ্ধান্ত হয়।

সভায় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সরকারে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সেদেশে অবৈধ ভাবে বসবাসরত কয়েক ডজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। সম্প্রতি ইইউ তার সদস্য দেশসমুহে অবৈধ ভাবে বসবাসরত ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত নেয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা