,

মাগুরায় পায়ে শিকল বেঁধে গৃহবধূকে নির্যাতন, শাশুড়ি আটক

maguraনিউজ ডেস্ক : মাগুরা সদর উপজেলার বরই গ্রামে মাহফুজা খাতুন নামে এক গৃহবধূকে বারান্দার খুঁটির সঙ্গে পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

বুধবার বিকেলে পুলিশ উপজেলার বরই পশ্চিম গ্রামের গৃহবধূ মাহফুজা খাতুনকে উদ্ধার করেছে। তিনি গ্রামের শুকুর শেখের স্ত্রী। এ ঘটনায় আটক করা হয়েছে তার শাশুড়ি কমলা বেগমকে।

নির্যাতনের শিকার মাহফুজা সাংবাদিকদের জানান, মা-বাপ মরা তার ভাইয়ের ছেলে হিরণ (১৮) অনেকদিন ধরে তার কাছে এনে রেখেছিলেন। এক পর্যায়ের ভাতিজার সঙ্গে ভাসুর মন্টু মিয়ার মেয়ে সোনিয়ার প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি জানাজানি হলে স্বামী শুকুর মিয়া ও ভাসুর মন্টু মিয়াসহ পরিবারের সবাই ঘটনার জন্য তাকে দায়ী করেন। এজন্য তাকে নানাভাবে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।

এক পর্যায়ে বুধবার সকাল ১০টার দিকে স্বামী শুকুর, ভাসুর মন্টু, দেবর নান্নু, অতিয়ার, জহির ও শাশুড়ি কমলা তার পায়ে শেকল বেঁধে ঘরের খুঁটির সঙ্গে তালা মেরে দেয়। এরপর বেদম মারপিট শুরু করে।

আটকৃত মাহফুজার শাশুড়ি কমলা জানান, মাহফুজা আত্মহত্যার হুমকি দেওয়ায় তাকে বেঁধে রাখা হয়েছিল।

সদর থানার ওসি আজমল হুদা বলেন, বরই গ্রামে এ নারীকে নির্যাতনের পর খুঁটির সঙ্গে শিকল-তালা তিয়ে বেঁধে রাখা হয়েছে সাংবাদিকদের কাছ থেকে এমন খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী, ভাসুর, দেবররা পালিয়ে গেলেও পুলিশ ওই নারীর শাশুড়ি কমলা খাতুনকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে