,

রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করছে মার্কিন কংগ্রেস

bangladesh-bank20160419155503নিউজ ডেস্ক : ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট বা হিসাব থেকে ৮০ মিলিয়ন ডলার চুরি হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেসের একটি কমিটি। আজ বুধবার সিএনবিসির এক খবরে এ কথা বলা হয়েছে।

কংগ্রেসের হাউস অব সায়েন্স কমিটির চেয়ারম্যান লামার স্মিথ গতকাল মঙ্গলবার নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলির কাছে এক চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির ঘটনাসংক্রান্ত ‘সব কাগজপত্র এবং যোগাযোগ তথ্য’ চেয়ে পাঠান।

কমিটি নিউইয়র্ক ফেডের কাছে এ-ও জানতে চেয়েছে যে সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) সিস্টেমে কোনো ত্রুটি ছিল কি না? ১৪ জুনের মধ্যে এই কাগজপত্র দিতে বলা হয়েছে।

গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সাইবারের দুর্বলতা কাজে লাগিয়ে নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার গেছে ফিলিপাইনে। শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার ফেরত পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে