সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অকার্যকর নিবন্ধিত সিমও

sim_regনিউজ ডেস্ক : অনিবন্ধিত সিম বন্ধ হয়ে গেছে। তবে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা অনেকের সিমও অকার্যর বলে জানা গেছে।

এদিকে নিবন্ধিত সিম বন্ধ হওয়ার অভিযোগে এয়ারটেলের ধানমন্ডি কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুদ্ধ গ্রাহকরা।

বুধবার বেলা সোয়া ১১ টার দিকে প্রায় সহস্রাধিক ভুক্তভোগী গ্রাহক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও ভাংচুর করে।

বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের অনেকেই অভিযোগ করেছেন, তারা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করার পরও মঙ্গলবার রাত থেকে কোনো নেটওয়ার্ক পাচ্ছেন না।

এ বিষয়ে সংশ্লিষ্ট কাস্টমার কেয়ারে ফোন করে কোনো ফল পায়নি গ্রাহকরা। এমনকি অনেকেই কাস্টমার কেয়ারে গিয়ে কোনো সমাধান পাননি।

বেশ কয়েকটি মোবাইল ফোন কোম্পানির কাস্টমার কেয়ারের সামনে গ্রাহকদের বিক্ষোভ করতে দেখা গেছে। তবে এয়ারটেলের ধানমন্ডি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ-ভাংচুর করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা।

এয়ারটেল কর্তৃপক্ষ বলছেন, মোহাম্মদপুর, শেরে বাংলা নগর, হাজারীবাগ ও নারায়ণগঞ্জ জেলার সার্ভারে টেকনিকাল ত্রুটি থাকার কারণে সিমগুলো সাময়িকভাবে বন্ধ হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

এদিকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করার পরও সিম বন্ধ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। এতে অনেকেই লিখেছে বায়োমেট্রিক করেও কারও কারও সিম বন্ধ হয়ে গেছে। আবার বায়োমেট্রিক না করেও কারও কারও সিম চালু রয়েছে।

সাংবাদিক শহিদুল ইসলাম খোকন তার ফেসবুকে লিখেছেন, ‘বায়োমেট্রিক পাশ দেবার পরও এয়ারটলের সিমখানা অচল হয়ে আছে…’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা