,

শ্রীলংকার পথে নৌবাহিনীর জাহাজ ‘বঙ্গবন্ধু’

 

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড়, ভূমিধ্সসহ আকস্মিক বন্যায় সৃষ্ট মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে ১০০ টন জরুরী ত্রাণ সামগ্রী নিয়ে শ্রীলংকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বঙ্গবন্ধু’। জাহাজটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শ্রীলংকার উদ্দেশ্যে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে।

bangabandhu_35849
নৌ জেটি ত্যাগ করার পূর্বে এরিয়া কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল আখতার হাবীব উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করেন। এ সময় উপস্থিত ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, এয়ার কমডোর এ এইচ এম ফজলুল হক ও সশস্ত্র বাহিনী বিভাগের বেসামারিক ও সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক কমডোর নাজমুল হাসান এবং বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকান হাইকমিশনার ইয়াসুজা গুনাসেকারাসহ নৌবাহিনীর উর্দ্ধতন কর্মকতাগণ জাহাজটিকে বিদায় জানান।
শ্রীলংকার পথে নৌবাহিনীর জাহাজ ‘বঙ্গবন্ধু’

 
বানৌজা ‘বঙ্গবন্ধু’ দ্রুততম সময়ে প্রায় ১৪০০ নটিক্যাল মাইল সমুদ্রপথ অতিক্রম করে আগামী ৪ জুন শ্রীলংকা পৌঁছাবে এবং রাজধানী কলম্বোতে অবস্থান করে পরবর্তী তিন দিন ত্রাণসামগ্রী বিতরণ করবে। এছাড়া যেকোন পরিস্থিতির প্রেক্ষাপটে সময় পরিবর্তনের প্রয়োজন হলে তা মোকাবেলার সক্ষমতা জাহাজটির রয়েছে। ত্রাণ সামগ্রীসমূহের মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি, ওয়াটার পিউরিফায়ার, জীবন রক্ষাকারী ঔষধ, বস্ত্র, তাঁবু, জেনারেটর ইত্যাদি।

 

বাংলাদেশ সরকারের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী জাহাজ বঙ্গবন্ধুর মাধ্যমে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণের এ উদ্যোগ শ্রীলংকার জনগণের মানবিক বিপর্যয় মোকাবেলায় কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ত্রাণ সামগ্রী বিতরণ শেষে জাহাজটি আগামী ১১ জুন বাংলাদেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা হচ্ছে।

 

প্রতিবেশী রাষ্ট্রের যেকোন দূর্যোগের মুহুর্তে বাংলাদেশ অতীতে বরাবরই এগিয়ে এসেছে। এই কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ ও শ্রীলংকা দুই দেশের মধ্যকার পারস্পারিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। তাছাড়া এর মধ্য দিয়ে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতাও প্রমাণিত হবে। প্রতিবেশী রাষ্ট্রের দুর্যোগকালে বাংলাদেশ নৌবাহিনীর এই ত্রাণ কার্য পরিচালনা বাংলাদেশের বলিষ্ঠ পররাষ্ট্রনীতিরই উজ্জ্বল প্রতিফলন।

উল্লেখ্য, গত ১৯ মে ২০১৬ ঘূর্ণিঝড় রোয়ানু শ্রীলংকার উপর দিয়ে ভারতের পূর্ব উপকূল হয়ে বাংলাদেশ ও মায়ানমারে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্রীলংকা। এ সময় দেশটিতে বিগত ২৫ বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। এর ফলে শ্রীলংকার ২৫ টি জেলার মধ্যে ১৯টি জেলাই বন্যা কবলিত হয়ে পড়ে। অতিবৃষ্টিতে ভূমিধসসহ আকস্মিক বন্যায় শতাধিক লোকের প্রাণহানি ঘটে। এছাড়া হাজার হাজার মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে