সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছর বিদেশ গেছে ৩ লাখ শ্রমিক

gtog_malasiaনিউজ ডেস্ক : বিদেশে বাংলাদেশীদের কর্মসংস্থানের আশানুরূপ হারে বাড়ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন চলতি বছর এ পর্যন্ত ৩ লাখ ৩ হাজার ২৮৪ জন বাংলাদেশী চাকরি নিয়ে বিদেশে গেছে।

আশা করা হচ্ছে, বছরের অবশিষ্ট সময়ে আরও অধিক সংখ্যক দক্ষ ও আধাদক্ষ বাংলাদেশী কর্মী চাকরি নিয়ে বিদেশে যাবেন। সূত্র: বাসস।

বর্তমান সরকারের আমলে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।

এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছরের ২৯ মে পর্যন্ত চাকরি নিয়ে বিদেশে যাওয়া ৩ লাখ ৩ হাজার ২৮৪ বাংলাদেশী প্রায় ৪ হাজার ৭৬৯ দশমিক ৮৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

সূত্র জানায়, ২০১৫ সালে ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ দক্ষ, আধাদক্ষ ও অদক্ষ বাংলাদেশী চাকরি নিয়ে বিদেশে গেছেন এবং ১৫ হাজার ২৭০ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

সরকার বৈদেশিক কর্মসংস্থান খাতকে জরুরি গুরুত্বপূর্ণ খাত হিসেবে ঘোষণা করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ থেকে ১৯৭৬ থেকে ২৯ মে ২০১৬ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ১ হাজার ৯৭১জন কর্মী চাকরি নিয়ে গেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন দেশের সাথে ‘সরকার-থেকে-সরকার (জি-টু-জি)’ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ বিষয়ে তাদের আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছে।

বর্তমান সরকার জনশক্তি রপ্তানির পুরনো গন্তব্যগুলোর পাশপাশি নতুন ক্ষেত্র সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে বিদেশে চাকরির জন্য যেতে ইচ্ছুকদের যেমন প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, পাশাপাশি অভিবাসন ব্যয় কমিয়ে আনার জন্যও চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সরকার ইতিমধ্যে ৪৭টি ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ৪টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। এছাড়াও দেশের চারশটি উপজেলায় ভোকেশনাল সেন্টার স্থাপন করার লক্ষ্যে সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা