বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পুলিশের পোশাক পরে ছিনতাই!

 

নিজস্ব প্রতিবেদক : সাভারে পুলিশের পোশাক পরে সোহেল রানা নামে এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে টাকা রেখে হাত-পা বেঁধে কেরাণীগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গুরুত্বর আহতাবস্থায় তাকে মঙ্গলবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

chintai-big20160420153452

 

আহত ব্যবসায়ী জানান, সোমবার দুপুরে ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা থেকে পাঁচ লক্ষ টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে সিংগাইর এলাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। দুপুর দুইটার দিকে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় পৌঁছলে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। পরে ওই প্রাইভেটকারের ভেতরে থাকা দুর্বৃত্তরা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নেয়। এক পর্যায়ে তার চোখ ও হাত পা বেধে কেরানীগঞ্জে ফেলে দেয়। পরে মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে।

 

এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এখন পর্যন্ত ছিনতাই হয়ে যাওয়া টাকা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত