,

ভারতকে ‘হিন্দুরাষ্ট্র’ ঘোষণার দাবিতে গোয়া সম্মেলন, থাকছেন বাংলাদেশি প্রতিনিধিও

 

নিজস্ব প্রতিবেদক : ভারতকে হিন্দু জাতিরাষ্ট্র ঘোষণার দাবিতে গোয়াতে ১৯-২৫ জুন একটি কনভেনশন ডাকা হয়েছে। এতে বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, মালয়েশিয়া থেকে প্রতিনিধিসহ দুইশতাধিক হিন্দু সংগঠন অংশ নিতে পারে বলে জানিয়েছে ওই কনভেনশনের আয়োজক সংস্থা হিন্দু জনজাগৃতি সমিতি।

download

জনজাগৃতি সমিতি সূত্র জানিয়েছে, বিশ্বে ১৫৭টি খ্রিষ্টান রাষ্ট্র, ৫২টি মুসলিম রাষ্ট্র, ১২টি বৌদ্ধ রাষ্ট্র, একটি ইহুদি রাষ্ট্র আছে। অথচ হিন্দুদের জন্য একটিও জাতিরাষ্ট্র নেই।সমিতি হিন্দুদের ‘দুর্ভোগের’ জন্য ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রকে দায়ী করে বলেছে, ভারতকে একটি ধর্মরাষ্ট্রে পরিণত করতে হবে।সমিতির মুখপাত্র অরবিন্দ পানসারে বলেছেন, ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা হলে গরু জবাই নিষিদ্ধ করা, ধর্মান্তরকরণ রোধ এবং মন্দিরভিত্তিক ঐতিহ্যের সমৃদ্ধি ঘটানোসহ হিন্দু ঐতিহ্যের বাস্তবায়ন করা সম্ভব হবে।

 

 

কাশ্মীরে বিজেপি সেখানকার পিডিপির সঙ্গে গাটছড়া বাঁধার কারণে সমিতি অসন্তোষ ব্যক্ত করেছে। কারণ সমিতি মনে করে পিডিপি বিচ্ছিন্নতাবাদী। বিজেপি তাদের সঙ্গে সম্পর্ক করার কারণে কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।উল্লেখ্য, ২০১৪ সালের ২৪শে জুন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, হিন্দু জনজাগৃতি সমিতির জাতীয় মুখপাত্র রমেশ সিন্ধে রামনাথ মন্দির চত্বরে আয়োজিত এক কনভেনশনে বলেছিলেন, হিন্দুদের আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত হতে হবে এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করে শক্তি বাড়াতে হবে। ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান প্রভৃতি দেশ ভারতে সন্ত্রাসী হামলার জন্য টার্গেট করেছে। তাই ভারতবাসীকে প্রস্তুত থাকতে হবে। তার কথায়, যখন হিন্দুদের উপাসনালয়কে টার্গেট করা হয় তখন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। কিন্তু মিয়ানমারে যখনই মুসলিম সম্প্রদায় আক্রান্ত হলো তখন মুম্বাইয়ে তার প্রতিক্রিয়ায় হিন্দুরা আক্রান্ত হলো।

 

 

একনিষ্ঠ হিন্দু ও হিন্দু আইনজীবীদের সমন্বয়ে গঠিত সংগঠন এইচভিপি-র ন্যাশনাল সেক্রেটারি সঞ্জিব পুনালেকর ভারতের পণ্ডাতালুকায় অবস্থিত রামনাথ মন্দিরে আয়োজিত অল ইন্ডিয়া হিন্দু কনভেনশনে বলেছিলেন সাম্প্রদায়িক দাঙ্গা রোধে হিন্দুদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ নিতে হবে।

টাইমস অব ইন্ডিয়া উল্লেখ করে যে, ওই সম্মেলনে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি এডভোকেট রবীন্দ্র ঘোষ বাংলাদেশের হিন্দু ও হিন্দুত্ববাদ বিষয়ে বিস্তারিত অবহিত করেন। তিনি জানান, ১৯৪৭ সালে বাংলাদেশে ৩৯ ভাগ হিন্দু ছিল অথচ আজ সেটা ৯ দশমিক ৪৬ ভাগে নেমে এসেছে। তারা নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও বাংলাদেশ ছেড়ে যেতে চায় না, কারণ তারা একটি অবিভক্ত জাতির অংশে পরিণত হতে আগ্রহী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে