,

আজ রাত ১০টা পর্যন্ত দেওয়া যাবে আঙুলের ছাপ

photo-1464623167নিউজ ডেস্ক : নাগরিকদের হাতের আঙুলের ছাপ আপডেট করার জন্য আজ দেশের সব উপজেলা/থানা নির্বাচন কার্যালয় রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচারক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ সোমবার মাঠ পর্যায়ে এ নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল ৩১ মে (মঙ্গলবার) সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম নিবন্ধন কার্যক্রম শেষ হবে। এজন্য আজ এবং আগামীকাল রাত ১০টা পর্যন্ত সব উপজেলা/থানা নির্বাচন কার্যালয় খোলা রাখতে হবে। ডাটা এন্ট্রি অপারেটরদের দুই শিফটে দায়িত্ব বিভাজন করে সিম নিবন্ধনে যাদের ফিঙ্গারপ্রিন্ট সমস্যা দেখা দিবে তাদের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে আপলোডার সফটওয়ার ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ডাটা আপলোড করতে হবে।

যাদের আপলোডার কনফিগারেশনে সমস্যা আছে তাদের আইটি শাখার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশনায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে