,

‘সংখ্যালঘু নির্যাতন’ দেখতে ভারতীয় এমপির নেতৃত্বে প্রতিনিধি দল ঝালকাঠিতে 

 
নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজ্যসভার এমপি রাম দাস আতাউল এবং বিজেপির ন্যাশনাল সেক্রেটারি সুরেশ পূজারীর নেতৃত্বে ১০ সদস্যের একটি দল ঝালকাঠি সফর করেছেন।এসময় সফরকারী দলের কাছে স্থানীয় অসহায় সংখ্যালঘুরা ‘বিভিন্ন সময় ইউপি চেয়ারম্যানসহ রাজনৈতিক প্রভাবশালীদের নির্যাতনে’র চিত্র তুলে ধরেন।

001_129796

 

সফররত দলটি তাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার মাদারীপুরের টেকেরহাটে একটি সনাতন আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেন। সেখান থেকে রাত ১টায় ঝালকাঠিতে পৌঁছে সার্কিট হাউজে রাত্রী যাপন করেন।

 

 

সোমবার সকাল ৯টায় প্রতিনিধি দলের কাছে কৃত্তিপাশা ইউপি চেয়ারম্যান আ. শুক্কুর মোল্লার নেতৃত্বে ডুমুরিয়া গ্রামের নির্যাতিত ২২টি পরিবারের তাদের উপরে চালানো ৩০ বছরের নির্যাতন, পৈত্রিক সম্পত্তি দখল, একের পর এক মিথ্যা মামলা ও বিভিন্ন সময় তাদের বাড়ী-ঘরসহ মা-বোন নির্বিশেষে পরিবারের সদস্যদের উপর চালানো হামলার তথ্য-উপাত্ত, সংবাদের কাটিং, এজাহার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জেলাপ্রশাসক, পুলিশ সুপারের কাছে কাছে দেয়া অভিযোগের অনুলিপি পা-ুলিপি আকারে হস্তান্তর করেন।

 

 

পরে সকাল ১০ টায় তারা ঝালকাঠি পুরাতন কলেজ ভবন এলাকার শ্রী শ্রী হরিচাদ গুরুচাঁদ মন্দির পরিদর্শন করেন ও সেখান থেকে ঝালকাঠি কালীবাড়ী মন্দিরে যান। সেখানে কালিবাড়ী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার নাথ ভানু, সংখ্যলঘুদের নেতা শিক্ষক অসীম কুমার সাহা, বিপুল চক্রবর্তী, গোবিন্দ মোদক, যুগল পাল, গোপাল চন্দ্রসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।এদিকে প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতের এ সফরকারী দলের আগমন, বা অবস্থান সম্পর্কে কোনো পূর্বঘোষণা না পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রশাসনের কর্মকর্তারা।

 

সকালে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী সার্কিট হাউজের ভিআইপি কক্ষে অবস্থানরত ভারতের রাজ্যসভার এমপি রাম দাস আতাউলসহ প্রতিনিধি দলের সদস্যদের সাথে সৌজন্য আলাপ করেন। পরবর্তী পর্যায়ে নেতৃবৃন্দের সাথে তাদের নিরাপত্তার জন্য পুলিশের একটি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে