,

বজ্রপাতে গাজীপুরে ৪ জন নিহত

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বজ্রপাতে আজ সোমবার চারজন নিহত হয়েছেন। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় তিন মাছচাষি ও শ্রীপুরে এক কৃষক নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের সতীশ চন্দ্র দাসের ছেলে মুকুন্দ চন্দ্র দাস (৫৫), প্রেমচরণ দাসের ছেলে সুধন দাস (৩৫) ও মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের মৃত রশনা চন্দ্র দাসের ছেলে নীরব চন্দ্র দাস (৫২) ও শ্রীপুরের কৃষক ইন্নছ আলী।

500x350_66f182d0c76ea3c573787c79b1cf8b40_Thunderd_5

 
জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুব আলম ফারুক মাস্টার ও স্থানীয় লোকজন জানান, ইউনিয়নের কাপাইস গ্রামের কৈদ্যার বিলে একটি মাছের খামার করে মাছ চাষ করতেন তিন চাষি মুকুন্দ চন্দ্র দাস, সুধন দাস ও নীরব চন্দ্র দাস। আজ দুপুরে তাঁরা খামারে মাছের খাবার দিতে যান। এ সময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তাঁরা পাহারা দেওয়ার জন্য ওই খামারে টিনের তৈরি একটি ছাপড়াঘরে অবস্থান নেন।

 

 

এ সময় হঠাৎ বিকট শব্দে ওই ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। মাছের খামারটি বিলের মাঝে হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পায়নি কেউ। বিকেল পর্যন্ত তাঁরা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ওই ঘরে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাদ বজ্রপাতে তিন মাছচাষি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর দিকে শ্রীপুরের বৈরাগীর চালা এলাকার মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বেলা সাড়ে ৩টার দিকে বজ্রপাতে কৃষক ইন্নছ আলী মারা যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে