,

দেওয়ানি মামলা নিম্ন আদালতে স্থানান্তর স্থগিত

high-court-49585নিজস্ব প্রতিবেদক : সিভিল কোর্ট অ্যাক্ট সংশোধন করে দেওয়ানি মামলার আপিল নিম্ন আদালতে স্থানান্তর প্রক্রিয়া ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে সংশোধিত আইনের ধারা কেন বে-আইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্টের রেজিস্ট্রারকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে বেঞ্চ এই আদেশ দেন।

১৮৮৭ সালের সিভিল কোর্টস অ্যাক্ট সংশোধন করে গত ১২ মে গেজেট জারি করে সরকার। সংশোধিত আইনের ৪ এর ৩ ধারা অনুযায়ী দেওয়ানি আদালতের বিচারিক এখতিয়ার বাড়ানো হয়েছে। এখন একজন সহকারী জজ ২ লাখের পরিবর্তে ১৫ লাখ, সিনিয়র সহকারী জজ ৪ লাখের পরিবর্তে ২৫ লাখ এবং জেলা জজ ৫ লাখের পরিবর্তে ৫ কোটি টাকা মূল্যমানের মামলা নিষ্পত্তি করতে পারবেন।

এ আইনের বিধান অনুসারে এখন ৫ লাখের ওপর থেকে ৫ কোটি টাকা মূল্যমানের যেসব দেওয়ানি মামলায় হাইকোর্টে আপিল হয়েছে, সেগুলো জেলা জজ আদালতে চলে যাবে। হাইকোর্টে এমন প্রায় ৯ হাজার আপিল বিচারাধীন রয়েছে। নতুন আইন অনুযায়ী যা এখন জেলা জজ আদালত নিস্পত্তি করবে।

সংশোধিত আইনের ৪ (৩) ধারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী সাইদুল আলম খান, আব্দুল্লাহ আল সাঈদ ও ব্যারিস্টার শুভ্রতদেব হাইকোর্টে রিট করেন। সেই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার এই আদেশ দেন আদালত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে