বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, থানা ঘেরাও

Jamalpur1-660x330নিউজ ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুলিশ হেফাজতে আবুল হাসেম (৩৮) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। মৃত আসামি আবুল হাসেম সরিষাবাড়ী জেলার পৌর এলাকার বাসিন্দা।

এদিকে পুলিশের নির্যাতনে হাসেমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে পুলিশের দাবি ওই আসামি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে আহত অবস্থায় ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে হাসেমের মৃত্যুর ঘটনায় এলাকাবাসী সরিষাবাড়ী থানা ঘেরাও করে। পরে জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলছিল।

সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিন বলেন, হাসেমকে রোববার রাত ১২টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করে থানায় আনা হয়। তিনি হাজতখানায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এরপর হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। নির্যাতন করা হয়নি বলে জানান ওসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মমতাজ উদ্দিন বলেন, হাসপাতালে আনার পর ভোরে হাসেমের মৃত্যু হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

হাসেমের মা হাচু বেওয়া অভিযোগ করেন, পুলিশের নির্যাতনে আমার ছেলের মৃত্যু হয়েছে। তারা আমার ছেলেকে হত্যা করে আত্মহত্যার কথা বলেছে। আমি এর বিচার চাই।

সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান বলেন, সুরতহাল রিপোর্টে মৃত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসেমের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত