,

তনুর ডিএনএ প্রতিবেদন দেয়ার নির্দেশ আদালতের

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ডিএনএ প্রতিবেদন দিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) ফরেনসিক বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাহিন বিল্লার আদালত এ নির্দেশ দেন।রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর কোর্টের জিআরও বাদল রায়।

তনু-হত্যা

 

আদালত থেকে গতকাল এ সংক্রান্ত একটি আদেশের কপি সন্ধ্যায় কুমিল্লা সিআইডি কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে।আজ দিনের যে কোনো সময় ওই ডিএনএ প্রতিবেদনটি মেডিকেল বোর্ডকে দেয়া হতে পারে বলে সিআইডি সূত্রে জানা গেছে।এ বিষয়ে গতরাতে কুমেকের ফরেনসিক বিভাগ ও মেডিকেল বোর্ডের প্রধান ডা. কামদা প্রাসাদ (কেপি সাহা) জানান, আমাদের কাছে ডিএনএ প্রতিবেদন দিতে আদালত আদেশ দিয়েছে বলে শুনেছি, আজ এ বিষয়ে খোজ-খবর নেব।

 

 

সূত্র জানায়, তনুর ডিএনএ অন্তর্বাস ও কাপড়ে তিনজন পুরুষের শুক্রানু পাওয়ার তথ্য গত ১৬ মে রাতে সিআইডি থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়। এর পর তা হাতে পেতে ফরেনসিক বিভাগ ও সিআইডির চিঠি চালাচালির পর বিষয়টি গড়িয়েছিল আদালত পর্যন্ত।গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরের একটি জঙ্গলে তনুর লাশ পাওয়ার পর গত ৪ এপ্রিল প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে তাকে ধর্ষণ কিংবা হত্যার কোনো আলামত না পাওয়ার প্রতিবেদন দেয় কুমেকের ফরেনসিক বিভাগ।এর আগে গত ৩০ মার্চ আদালতের নির্দেশে ডিএনএ আলামত সংগ্রহ করতে তনুর লাশ কবর থেকে তোলা হয়েছিল। তবে ২ মাস অতিবাহিত হলেও এ পর্যন্ত দেয়া হয়নি ২য় ময়নাতদন্তের প্রতিবেদন।

 

গত ১৬ মে সিআইডির ডিএনএ রিপোর্টে তনুকে ধর্ষণের আলামত পাওয়ার খবরে ওই প্রতিবেদনটি পেতে মেডিকেল বোর্ড আরও তৎপর হয়ে উঠে। কিন্তু গত ১৯মে সিআইডি চিঠি দিয়ে মেডিকেল বোর্ডকে ডিএনএ প্রতিবেদন হস্তান্তর করবে না বলে জানিয়ে দেয় এবং একইসঙ্গে ওই প্রতিবেদনটি আদালত থেকে সংগ্রহ করার জন্য মেডিকেল বোর্ডকে পরামর্শ দেয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ