,

অনিবন্ধিত ও বন্ধ সিম যেভাবে চালু করা যাবে

 
নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শেষ হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিব্ন্ধন কার্যক্রম। তারপরই বন্ধ হয়ে যাবে সকল অনিবন্ধিত সিম। তবে দুইমাসের মধ্যে তা আবার পুনর্নিবন্ধন করে চালু করা যাবে। এক্ষেত্রে নতুন সিম কিনে রেজিস্ট্রেশনের সময় কেউ চাইলেই পুরনো নম্বরটি পাওয়া যাবে।

sim_4329

জানা যায়, ‘জিরো আওয়ার’ থেকে অনিবন্ধিত সিম স্থায়ীভাবে নিষ্ক্রিয় করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত জটিলতার কারণে তা সম্ভব নয় বলে জানিয়েছে মোবাইল অপারেটরগুলো। এা আগে গত ২৫ মে বিটিআরসি আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সিম বন্ধ করতে অন্তত দেড় দিন সময় লাগতে পারে বলেও জানিয়েছিলেন বিটিআরসির কর্মকর্তারা।

 

গত রবিবার সকালে সচিবালয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সিম পুনর্নিবন্ধন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনিবন্ধিত সিম বন্ধ করতে দুই দিনেরও বেশি সময় লেগে যেতে পারে।

এদিকে, আগামী ২ জুন থেকে অনিবন্ধিত সিম বন্ধ হলেও প্রবাসী ও দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সিমগুলো বন্ধ হবে না। পরবর্তী ১৮ মাসের মধ্যে বাধ্যতামূলকভবে তাদের সিম পুনর্নিবন্ধন করিয়ে নিতে হবে। তবে বন্ধ হওয়া সিম পুনর্নিবন্ধনের আগ পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে