,

বায়োমেট্রিকের সময় বাড়ছে না, সিম তোলার সময় ২ মাস

 
নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোনের সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ছে না। ঘোষিত সময় অনুয়ায়ী মঙ্গলবার (৩১ মে) সিম পুনঃনিবন্ধের সময় শেষ হচ্ছে। তবে দু’মাসের মধ্যে পুরোনো সিম নতুন করে তোলার সুযোগ রাখা হচ্ছে। এ কথা জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।রোববার (২৯মে) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদেরে এ কথা জানান তিনি।

2016_03_16_20_37_29_arplLNlZYSqZUP28T16xYp4XY7HNRM_original

 

প্রতিমন্ত্রী বলেন, পূর্বনির্ধারিত সময়ে যেসব মোবাইল গ্রাহক সিম নিবন্ধন করতে পারবেন না তাদের সিম ঘোষণা অনুযায়ী ডিঅ্যাকটিভ হয়ে যাবে। তবে গ্রাহকরা নতুন করে সিম কিনে নেয়ার সময় পাবেন দুই মাস। প্রবাসী বাংলাদেশিরা জন্য এ সুযোগ থাকবে আরও ১৮ মাস।তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকরা যদি তাদের সিম নম্বর কিনে না নেন তবে মোবাইল অপারেটররা অনিবন্ধিত সিম বিক্রি করে দিতে পারবে।

 

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্চ মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে ছয় অপারেটরের মোবাইল গ্রাহক সংখ্যা ১৩ কোটি আট লাখ ৮১ হাজার। এখন পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম নিবদ্ধিত হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে