রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি শিক্ষার্থীর মাসে আয় ২৫ লাখ, অবাক পুলিশ

 
নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার সাইবারজায়ায় এক বাংলাদেশি শিক্ষার্থী ব্যবসা করে মাসে ২৫ লাখ টাকা করে আয় করেছেন। এক বছর ধরে তিনি একই পরিমাণ অর্থ আয় করতেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত বছরের ২৭ নভেম্বর দেশটির রোড ট্রান্সপোর্ট বিভাগের এক বিশেষ অভিযানে তাদের এই অবৈধ কার্যক্রম ধরা পড়ে।

ba6f3e75bd686241ab7aea0750230e63

পুলিশের বরাত দিয়ে মালয়েশিয়ার নিউ স্ট্রেইট টাইমস জানায়, অবৈধ গাড়ি ভাড়ার ব্যবসা করে বাংলাদেশিসহ তিন বিদেশি ছাত্র মাসে এক লাখ ২৬ হাজার রিঙ্গিত করে আয় করতেন। যা দেশটির পুলিশ কর্তৃপক্ষকে অবাক করেছে। বাংলাদেশি ছাড়াও একজন নেপালি এবং পাকিস্তানি ছাত্র এই অবৈধ গাড়ি ভাড়ার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এদের সবারই বয়স ২০ থেকে ২২ এর মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে দেশটির রোড ট্রান্সপোর্ট বিভাগের উপপরিচালক (অভিযান) মুহাম্মদ কিফলি হাসান বলেন, ‘এই তিনজন ভেবেছিল কোনো বৈধ কাগজপত্র না থাকলেও তাঁদের কিছু হবে না। কারণ এক বছর ধরেই তারা এটি করে আসছিল।’

 

গত শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে উপপরিচাল বলেন, ‘এই ছাত্ররা ভিন্ন নামে স্থানীয় গাড়ি ব্যবসায়ীদের কাছে ৩০টি গাড়ি ভাড়া নিয়েছিল। এদের মূল টার্গেট ছিল সাইবারজায়ার পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরা এবং তাঁদের স্বজনরা। তাঁরা এই দেশে এলে ভ্রমণ এবং অন্যান্য কাজে এই শিক্ষার্থীরা গাড়ি ভাড়া দিত।’

কিফলি বলেন, ‘সম্প্রতি কর্তৃপক্ষ সন্দেহবশত তিনটি গাড়ি জব্দ করলে ছাত্রদের এই অবৈধ কাজ ধরা যড়ে যায়। এর আগেই সাইবারজায়ায় এ ধরনের অবৈধ ব্যবসার অভিযোগ চলে আসছিল। আমাদের ধারণা এ ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে আরো অনেকেই জড়িত।’
কিফলি আরো জানান, মালয়েশিয়ার রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ১৯৮৭-এর ধারা ২৩ (২)-এর অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের কমপক্ষে দুই বছরের কারাদণ্ড অথবা এক হাজার থেকে থেকে ১০ হাজার রিঙ্গিত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ