,

ইউপি নির্বাচনে সহিংসতা: পরিস্থিতির উত্তরণে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চান সিইসি

cec_14406_1464441897স্পোর্টস ডেস্ক : পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চতুর্থ ধাপের চেয়ে সহিংসতা ও হত্যাকাণ্ড বেড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ।

পরিস্থিতির উত্তরণে জরুরি ভিত্তিতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের দাবি জানিয়েছেন তিনি। শনিবার পঞ্চম ধাপের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ দাবি জানান।

সিইসি বলেন, নির্বাচনের দিন সংঘর্ষে অনেকেই আহত ও নিহত হয়েছেন। ভোটকেন্দ্রের আশপাশে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

তিনি বলেন, ৭১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৬ হাজার ৮৮৪ টি। এর মধ্যে অনিয়মের কারণে ৫৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

কাজী রকিবউদ্দীন বলেন, পঞ্চম ধাপের নির্বাচনে জালভোট কমেছে। ভোটের আগের রাতে জালভোট দেয়ার একটি ঘটনা ঘটেছে। ওই ঘটনায় একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের সময় বিভিন্ন স্থানে মোট আটজন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে