,

সাফাদি-জয় বৈঠকের গল্প সাজানো নাটক : হানিফ

 

নিজস্ব প্রতিবেদক : ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সাথে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের খবরকে বিএনপির সাজানো নাটক বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ দাবি করেন।

1459596124

 

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিভিন্ন মিডিয়ার বদৌলতে এ খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিএনপির নেতারা লন্ডনে বসে সাফাদির সঙ্গে জয়ের বৈঠক হয়েছে এ নাটক সাজাচ্ছে। বিএনপির নেতা আসলাম চৌধুরী আটক হওয়ার পর তারা যে সরকার উৎখাতের গভীর ষড়যন্ত্র করছিল তার বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার পর জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে নাটক সাজানো হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বিএনপি ইসরাইয়েলকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে।’

 

তিনি আরও বলেন, ‘সাক্ষাতকারটি আমি দেখেছি। সাক্ষাতকারটি নিয়েছে বিএনপির লন্ডন প্রবাসী এক নেতা জ্যাকব মিল্টন। সাক্ষাতকারটিতে মিল্টন অনেকটা ইচ্ছা করেই সাফাদিকে প্রশ্ন করেন এর আগে আপনার সঙ্গে বাংলাদেশের কারও সাক্ষাৎ হয়েছে কি-না? সাফাদি জবাবে বলেছে হয়েছে। তার এ ধরনের প্রশ্নে বোঝা যায় এটি সাজানো।’ তিনি বলেন, ‘আমরা এমন সংবাদের অবশ্যই প্রতিবাদ জানাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে