,

শিনজো আবের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

140-290x180নিউজ ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টার পর নাগোয়ার মারিওট অ্যাসোসিয়া হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন প্রধানমন্ত্রীদ্বয়।

এতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এই দ্বিপাক্ষিক বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথিপালা সিরিসেনারও সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রীর নাগোয়ার আবাসস্থল হোটেল হিলটনে।

এতেও অংশ নেন পরররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই দুই বৈঠকের পর দুপুরেই প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ট্রেনযোগে পৌঁছেছেন রাজধানী টোকিওতে। এখানে তারা উঠেছেন ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে।

হোটেলে বিশ্রাম ও দুপুরের খাবার শেষে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে নবনির্মিত চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করার কথা রয়েছে শেখ হাসিনার। এই কর্মসূচির মধ্য দিয়েই শেষ হবে প্রধানমন্ত্রীর শনিবারের ব্যস্ততা। তারপর তিনি ফিরবেন টোকিওর আবাসস্থল মান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ