,

বাংলাদেশে যে কোনো সময় গৃহযুদ্ধ বেধে যেতে পারে : ব্রিটিশ এমপি

000_129380নিউজ ডেস্ক : ব্রিটিশ এমপি সাইমন ডানুজক বলেছেন, ‘বাংলাদেশে যে কোনো সময় গৃহযুদ্ধ বেধে যেতে পারে। বাংলাদেশে সুশীল সমাজ চুপসে যাচ্ছে এবং সুশীল সমাজের জায়গায় স্থান করে নিচ্ছে জঙ্গিরা।’

ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ‘এক্সপ্রেস’ কে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি এই মন্তব্য করেন।

২৪ মে প্রকাশিত ডেইলি এক্সপ্রেসের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘মুসলিম দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে ক্রমেই জঙ্গিরা শক্তিশালী হয়ে উঠছে। সম্প্রতি ছুরি ও চাপাতির আঘাতে যাদের খুন করা হয়েছে তাদের হত্যার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি গোষ্ঠী। যদিও বাংলাদেশ সরকার এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামিক স্টেটের জঙ্গিদের সম্পৃক্ততা নাকচ করে দিয়েছে।’

এক্সপ্রেসে দেওয়া সাক্ষাৎকারে সাইমন ডানজুক বলেন, ‘এই পরিস্থিতিতে বাংলাদেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে আশ্রয়প্রার্থীরা ব্রিটেনসহ অন্যান্য দেশে প্রবেশের চেষ্টা করবে।’

২০১১ সালে প্রকাশিত আদমশুমারি অনুযায়ী ব্রিটেনে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক রয়েছে। নতুন করে আশ্রয়প্রার্থী ঠেকাতে ব্রিটিশ সরকারকে এখনই এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

সাম্প্রতিক সময়ে ব্রিটিশ এমপি সাইমন ডান্সজুক ব্রিটেন এবং বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার মন্তব্য উল্লেখযোগ্য।

সাইমন ডান্সজুক ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্স এর রোচডেল এলাকা থেকে নির্বাচিত একজন পার্লামেন্ট সদস্য। শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে