,

খালাস হচ্ছে ১ হাজার ৫০০ টন ছোলা

images_214782চট্টগ্রাম প্রতিনিধি : রমজানে ছোলার দামে লাগাম টানতে অস্ট্রেলিয়া থেকে দেড় হাজার মেট্রিকটন ছোলা আমদানি করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার থেকে নগরীর পতেঙ্গার ইনকনট্রেন্ড কনটেইনার ডিপোতে ছোলা খালাস করে ছোলাগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে থাকা টিসিবির গুদামে।

শনিবারের মধ্যে সব ছোলা খালাসের লক্ষ্য রেখে কাজ করছে টিসিবির কর্মকর্তারা। অগ্রাধিকার ভিত্তিতে টিসিবির ছোলা খালাস ও পরিবহনে বিশেষ ব্যবস্থা নিশ্চিত করেছে বন্দর-কাস্টমসহ সংশ্লিষ্ট প্রশাসন।

টিসিবির প্রধান কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, অস্ট্রেলিয়া থেকে ১ হাজার ৫০০ মেট্রিক টন ছোলা আমদানি করা হয়েছে। এখন চলছে খালাসের কাজ। দু-এক দিনের মধ্যেই খালাস করা ছোলা সারাদেশে পৌঁছে দেওয়া হবে।

টিসিবি সূত্রে জানা গেছে, ২৯ মে থেকে সারাদেশে ১৭৯টি ট্রাকে ছোলা, দেশি চিনি, মশুর ডাল, সয়াবিন তেল (পেট বোতল) ও খেজুর বিক্রি করবে টিসিবি। এর মধ্যে ঢাকায় ৩২টি ট্রাক, চট্টগ্রামে ১০টি, অন্য বিভাগীয় শহরে ৫টি ও জেলা সদরে ২টি করে ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি ডাল, ৫ লিটার সয়াবিন, ৫ কেজি ছোলা ও ১ কেজি খেজুর কিনতে পারবেন। কেজিপ্রতি চিনি ৪৮ টাকা, ডাল ৯০ টাকা, তেল ৮০ টাকা, ছোলা ৭০ টাকা ও খেজুর ৯০ টাকায় বিক্রি করা হবে।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান সুজা-উদ-দৌলা সরকার জানান, চট্টগ্রামে ১০টি ট্রাকে ছোলাসহ রমজানের পণ্য বিক্রির জন্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের গুদামে প্রচুর পণ্য মজুদ রয়েছে। কোনো সংকট হবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে