,

মাদরাসা ও কারিগরি শিক্ষায় নকল হয় বেশি: শিক্ষামন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদরাসা ও কারিগরি শিক্ষায় নকলের প্রবণতা বেশি। তবে দ্রুত ব্যবস্থা নিয়ে নকল বন্ধ করা হবে।কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরো বলেন, কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আলাদা ইনস্টিটিউট গড়ে তোলা হবে।শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

 

nahid

শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার আওতায় আনা হবে। আর বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শীঘ্রই ৬০ শতাংশ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার আওতায় আনতে হবে। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’

কর্মশালায় সভাপতির বক্তব্যে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘কিছু কুলাঙ্গারের জন্য প্রশ্নপত্র ফাঁস ও নকলের মতো ঘটনা ঘটে। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।’

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক কর্মশালার আয়োজন করে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান, মাহপরিচালক অশোক কুমার বিশ্বাস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে