,

‘আমরা কেন খালেদাকে গ্রেপ্তার করতে যাব’

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বেগম খালেদা জিয়াকে আমরা কেন গ্রেপ্তার করতে যাব। কাউকে গ্রেপ্তার করার ইচ্ছা আমাদের নেই।শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের জাতীয় কনভেনশন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

203912NASIM-AA-1418290813-620x385

 

তিনি বলেন, আওয়ামী লীগ যদি প্রতিহিংসাপরায়ণ হতো তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার ট্রাইব্যুনালে হতো। কিন্তু আমরা তা করিনি।নাসিম বলেন, ‘বাংলাদেশের বিচারব্যবস্থা স্বাধীন, আদালত স্বাধীন, কোর্ট স্বাধীন। আদালত যদি কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দেন, তাহলে আমাদের কী করার আছে, বলেন?’

 

জাতীয় কনভেনশনের আহ্বায়ক এ কে এম শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বিমান কুমার সাহা, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম আলাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে