,

চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর বিদেশ যাওয়া লজ্জাজনক: জাফরুল্লাহ

 

 
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী কানের চিকিৎসার জন্য বিদেশে যান যা জাতি তথা দেশের জন্য লজ্জাজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী তার কানের চিকিৎসা করানোর জন্য বিদেশে যান। রাষ্ট্রপতির কাজ নেই তবুও তিনি প্রতি ৩ মাস অন্তর অন্তর চিকিৎসা করাতে বিদেশে যান। এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক ও বেদনাদায়ক।

pic j_129330

 

তিনি বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী-এমপিদের সন্তানরা যতদিন বিনা চিকিৎসায় মারা না যাবে ততদিন এদের বোধদয় হবে না এবং জাতিও এর থেকে পরিত্রাণ পাবে না।বাংলাদেশের সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলিতে ২৪ ঘণ্টা ডাক্তার ও নার্সদের উপস্থিতি এবং তাদের সেবা থাকা জরুরি। যা আমাদের দেশে অনুপস্থিত। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি যদি দেশে চিকিৎসা করাতেন তাহলে এদেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটত বলেও মন্তব্য করেন তিনি।

 

 

নিরাপদ চিকিৎসা সেবা প্রতিষ্ঠা করতে হলে দলমত নির্বিশেষে সবাইকে সচেতন হতে এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দেশের মুক্তিযোদ্ধার অন্যতম এই সংগঠক।নিরাপদ চিকিৎসা সেবা আন্দোলন “বাঁচার মত বাঁচতে চাই-নিরাপদ চিকিৎসা সেবা পেতে চাই” শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে।

 

 

আয়োজক সংগঠনের আহ্বায়ক শরীফ মোস্তফাজামান লিটু এর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আব্দুল্লাহ জিয়া, জাতীয় মানবাধিকার সমিতির উপদেষ্টা কাজী মনিরুজ্জামান, নিরাপদ চিকিৎসা সেবা আন্দোলনের অন্যতম নেতা ইসমাইল তালুকদার খোকন, জাহানারা বেগম, মাস্টার আব্দুস সোবহান, জাহিদ আহমেদ, জুলফিকার বিশ্বাস, কাওসার হামিদ, আব্দুল জলিল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে