,

অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচলো ৮০০ যাত্রী

Rajনিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে কয়েকজন যুবকের সচেতনতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন একটি ট্রেনের প্রায় ৮০০ যাত্রী। তখন ভোর সাড়ে ৫টা। এলাকার কিছু যুবক রেল লাইন (স্লিপার) ভাঙা দেখে দু’পাশে গামছা টাঙিয়ে ট্রেন থামানোর চষ্টো করছিল। সেইসঙ্গে চলছিল নিজেদের মোবাইল ফোন থেকে থানা বা রেলের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে ফোন দেওয়া। এর কিছুক্ষণের মধ্যে নগরীর মতিহার থানা পুলিশ আসে ঘটনাস্থলে। তারপরেই আসতে শুরু করেন রেলের কর্মকর্তা-কর্মচারীরা। ততক্ষণে ট্রেন থেমে আছে ঘটনাস্থল থেকে একটু দূরে।

লাল গামছা দেখে চালক ট্রেন থামিয়ে দেন। এরপর ট্রেনের চালক ও প্রকৌশলীরা নেমে রেললাইন পরীক্ষা করে দেখেন। মেরামতের পর আবার ট্রেন চলাচল শুরু হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান এর প্রায় ৮০০ যাত্রী। আজ শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের গনির ঢালান এলাকায় এ ঘটনা ঘটে। রেললাইনে ৬ থেকে ৭ ইঞ্চি ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী জানান, সকালের দিকে কিছু যুবক রেললাইনের ধারে ঘুরতে বের হলে ভাঙা অংশটি তাদের চোখে পড়ে। পরে তারা লাইন ভাঙা দেখে মতিহার থানা পুলিশ ও রেলওয়ে পশ্চিমাঞ্চল অফিসে ফোন করেন। রেলের প্রকেৌশলীরা এসে লাইনটি মেরামত করে তিতুমীর ও সাগরদাড়ি ট্রেন পাড় করে দেন।

পশ্চিমাঞ্চল রেলের পার্মেন্ট ওয়ে পরিদর্শক (পিডবি্লউআই) করিমল চন্দ্র বিশ্বাস জানান, এলাকার মানুষ লাইন ভাঙা দেখে তাদের জানায়। ভোরে মালগাড়ি যাওয়ার কারণে লাইনটি ভেঙে যায়। এর আগে মনে হয় সেই জায়গা ভাঙা ছিল। রেললাইন ঠিক করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে